App ক্যাবে ভাড়া কমবে? 'ভারত ট্যাক্সি'-তে জুড়ছে বাংলার ট্যাক্সিও, কী কী সুবিধা...

ভারত ট্যাক্সির সঙ্গে গাঁটছড়া বাঁধল বাংলার যাত্রীসাথী। এরফলে সবচেয়ে সুবিধা পাবেন গাড়ি চালকেরা। পাশাপাশি, কিছুটা খরচ কম হবে গ্রাহকদেরও।

Advertisement
App ক্যাবে ভাড়া কমবে? 'ভারত ট্যাক্সি'-তে জুড়ছে বাংলার ট্যাক্সিও, কী কী সুবিধা...'ভারত ট্যাক্সি'-তে যুক্ত হচ্ছে বাংলার ট্যাক্সিও
হাইলাইটস
  • কেন্দ্রের 'ভারত ট্যাক্সি'র সঙ্গে জুড়তে চলেছেন বাংলার ট্যাক্সি চালকেরাও।
  • ক্যাব সংস্থাগুলির 'শোষণ'-এর হাত থেকে গাড়ি চালকদের বের করে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
  • এরফলে ট্যাক্সি চালক থেকে শুরু করে যাত্রীরাও সুবিধা পাবেন।

এবার কেন্দ্রের 'ভারত ট্যাক্সি'র সঙ্গে জুড়তে চলেছেন বাংলার ট্যাক্সি চালকেরাও। অ্যাপ ক্যাব সংস্থাগুলির 'শোষণ'-এর হাত থেকে গাড়ি চালকদের বের করে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সবচেয়ে বড় সুবিধা হল এরফলে ট্যাক্সি চালক থেকে শুরু করে যাত্রীরাও সুবিধা পাবেন।

কলকাতা থেকে রবিবারই এই চুক্তির বিষয়ে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “কোম্পানিগুলি আমাদের ট্যাক্সিচালকদের শোষণ করে। আমরা ট্যাক্সিচালকের জায়গায় ‘সারথী’-র ধারণা নিয়ে এসেছি। সারথীকে কোম্পানির মালিক বানিয়ে একটি কো-অপারেটিভ ‘ভারত ট্যাক্সি’ চালু হয়েছে।”

ভারত ট্যাক্সি- সমবায় মডেলটি বুঝুন

'ভারত ট্যাক্সি' ওলা, উবেরের মতো অ্যাপ ক্যাব প্ল্যাটফর্মভিত্তিক কাজ করলেও এটি আদতে সমবায় ভিত্তিক। এই মডেলে রয়েছে জিরো কমিশন। ফলে পুরো উপার্জনই যায় চালকের কাছে। কোনও প্ল্যাটফর্ম ফি বাবদ টাকা দিতে হয় না তাঁদের। এছাড়াও, চালকেরা যেমন গাড়ির মালিক হন, তেমনই এই সময়বায়েরও মালিকানা পান। 

এই প্ল্যাটফর্মে চালকদের ‘সারথী’ হিসেবে সম্বোধন করা হয়। এছাড়াও চালকদের স্বাস্থ্য বিমা, জীবন বিমা, দুর্ঘটনাজনিত সহায়তাও দেওয়া হয়। এছাড়াও রয়েছে রিটায়মেন্ট সেভিংস-এর সুবিধা। যা সাধারণত অন্য কোনও অ্যাপ ক্যাব প্ল্যাটফর্মে চালকেরা পান না।

মউ চুক্তি ঘোষণার পর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তিনি জানান, এই মউ (MoU)-এর মূল উদ্দেশ্য হলো আমাদের পরিশ্রমী চালকদের সহায়তা প্রদান করা। 'যাত্রী সাথী' পার্টনারদের কো-অপারেটিভ মেম্বারশিপ এবং বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা প্রদান করা হবে। পাশাপাশি যাত্রীরাও উন্নত পরিষেবা, সহজলভ্যতা, কো-ব্র্যান্ডিং এবং প্ল্যাটফর্ম ইন্টারঅপারেবিলিটির মাধ্যমে ভালো সুবিধা পাবেন।

এই চুক্তিতে গ্রাহকেরা কীভাবে লাভবান হবেন?

যাত্রী সাথী ও ভারত ট্যাক্সি-র গাঁটছড়ার ফলে সুবিধা পাবেন গ্রাহকেরাও। এরফলে যাত্রীদের আর আচমকা সারচার্জ বাবদ টাকা দিতে হবে না। অ্যাপ ক্যাব সংস্থাগুলি বৃষ্টি, অফিস ফেরত ব্যস্ত সময় বা যানজটের কারণে যাত্রীদের ভাড়ার সঙ্গে অতিরিক্ত অর্থ যোগ করে আসছিল, 'Bharat Taxi'-তে এই জটিলতা থেকে মুক্তি পাওয়া যাবে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement