শহরের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এবার সমাজ সচেতনতা নিয়েও তৎপর কলকাতা পুলিশ। সাধারণ মানুষ এবং থ্যালাসিমিয়া আক্রান্ত শিশুদের রক্তের যোগান অব্যাহত রাখতে রক্তদান শিবির কলকাতা পুলিশের। শেক্সপিয়ার সরণি থানার উদ্যোগে ১০৩৩ তম রক্তদান শিবিরের আয়োজন করা হল আজ। বেশ কয়েকশ পুলিশ কর্মী রক্তদান করেন এখানে। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (সাউথ ডিভিশন) দেবাশিস সরকার।
1033th Blood Donation Camp Of Kolkata Police at Shakespeare Sarani Police Station