যেমন কথা, তেমন কাজ। সকালেই বলেছিলেন আজ প্রকাশ্যে আনবেন ২১ জুলাইয়ের ফাইল। আর বিকেলে বিধানসভার মধ্যেই সেই ফাইল সামনে নিয়ে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু অভিযোগ করেন, কমিশন সুপারিশ করেছিল, ১২ জন মৃতের পরিবারকে ২৫ লক্ষ ও আহতদের ৫ লক্ষ করে টাকা দেওয়ার। কিন্তু সেই সুপারিশ না মেনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মৃতদের দিয়েছে ২ লক্ষ করে টাকা। আর আহতদের ১৫ হাজার করে টাকা দিয়েছিল।