অবশেষে গ্রেফতার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। শালবনির জমি দুর্নীতি মামলায় কালিঘাটে অভিষেকের বাড়ি থেকেই তাঁকে পাকড়াও করে সিআইডি। বৃহস্পতিবার সুমিত রায়ের রক্ষাকবচ বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত মামলার শুনানিতে জানান, সুমিত রায়কে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তদন্তে সাহায্য করেননি। তাই তাঁর রক্ষাকবচ বহাল রাখার কোনও অর্থ নেই। এই নির্দেশের পরই জল্পনা শুরু হয়, তাহলে কি সুমিতকে এবার গ্রেফতার করবে রাজ্যের তদন্তকারী সংস্থা। অবশেষে সেই জল্পনা সত্যি হল। তাঁকে পাকড়াও করে ভবানীভবনে নিয়ে যান সিআইডি আধিকারিকরা। তারপর স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় SSKM এ।