Advertisement

শ্যামাপ্রসাদের ১২৫ ফুট মূর্তি হবে এখানেই, ভূমিপুজোয় থাকলেন শাহ, দেখুন

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিকেল ৪টেয় কলকাতা পৌঁছন শাহ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুটের মূর্তির ভূমিপুজোতেও ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি ক্ষমতায় আসার পরে পশ্চিমবঙ্গজুড়ে বেশ ধুমধাম করেই পালন করা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। বিজেপি-র আদি সংগঠন জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা তিনি। বিখ্যাত ব্যারিস্টার ও শিক্ষাবিদ। ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রীও। বাঙালির মনে শ্যামাপ্রসাদের চিরস্থায়ী বন্দোবস্ত করতে তত্‍পর বিজেপি। বিমানবন্দ থেকে শাহ সরাসরি যান ভবানীপুরে শ্যামাপ্রসাদের বাড়িতে। সেখানে শ্রদ্ধা জানিয়ে তিনি যান ইকো পার্কে। সেখানে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তির শিলান্যাস করেন।

Advertisement
POST A COMMENT