Advertisement

স্বরূপ-অরূপদের ফ্ল্যাটে ডিজিটাল লক করা গোপন ঘরের খোঁজ, রহস্য! দেখুন

এবার স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে মিলল গোপন ঘরের খোঁজ। আজ অর্থাত্‍ সোমবার নিউ আলিপুরে স্বরূপ বিশ্বাসের একটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। জানা যাচ্ছে, ওই ফ্ল্যাটটি স্বরূপ, অরূপ ও জুঁই বিশ্বাসের নামে কেনা। সেই ফ্ল্যাটেই মিলেছে একটি গোপন ঘরের খোঁজ। সেই ঘরটি ডিজিটাল লকার দিয়ে বন্ধ। এমন কী রয়েছে সেই ঘরে, যে ডিজিটাল লকার দিয়ে তালা দিতে হয়েছে। এদিন অনেক চেষ্টা করেও ভাঙা যায়নি ওই ঘরের তালা। কোনও একটি পাসওয়ার্ডে লক করা হয়েছে ঘরটি।

Advertisement
POST A COMMENT