রাজনীতিই সবচেয়ে গড় শিল্প। থুড়ি বলা ভাল শিল্পকলা। রাজ্যের দুই শিল্পী বাবুল সুপ্রিয় ও ইন্দ্রনীল সেন। দুজনেই আবার রাজ্যের মন্ত্রীও বটে। কিন্তু রাজ্য মন্ত্রিসভার এই দুই মন্ত্রীর মুখ দেখাদেখি ছিল না। কিন্তু এই দুই মন্ত্রীই আবার একমঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে গান গাইলেন। রাজনীতিতে সবই সম্ভব। নইলে একমঞ্চে বাবুল সুপ্রিয় ও ইন্দ্রনীল সেন গান গাইবেন কী করে তাও আবার একমঞ্চে? অবশ্য মঞ্চে এই দুই গায়ক বিধায়কের পাশে ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কার্যত বলাই যায়, বাবুল ও ইন্দ্রনীলকে বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে মিলিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর বড় পদক্ষেপ করেন মুখ্যমন্ত্রী।
Babul Supriyo and Indranil Sen sang together in the Bengal Business Summit 2023 stage amid their difference