লিলুয়ায় দুর্গাপুজোয় বাঙালির আমিষ খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বাগেশ্বর বাবা। পুজোর ৯ দিন নিরামিষ খাওয়ার বার্তাও দেন তিনি। এবার তাঁর বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করল কংগ্রেস। খাদ্যাভ্যাসের স্বাধীনতায় হস্তক্ষেপ ও বাঙালির ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে। রাজ্যের আরও একাধিক জায়গায় অভিযোগ দায়েরের হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস।
South Kolkata District Congress Lodge Complain Against Bageshwar Baba at Bhabanipur Police Station