Advertisement

VIDEO: কলকাতা মেডিক্যালে COVID-ওষুধ চুরি, আদালতে বিকাশরঞ্জন

কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধের হিসাব মিলছে না। হাসপাতালের স্টোর থেকে চুরি গিয়েছে বেশ কয়েকটি টসিলিজুমাব ইঞ্জেকশন। হাসপাতালের এক চিকিৎসকই এই চুরির সঙ্গে যুক্ত রয়েছেন বলে। তিনি নাকি আবার রাজ্যের শাসকদলের এক নেতার ঘনিষ্ঠ।গত ২ রা জুন এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে বউবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন কংগ্রেস নেতা প্রমোদ পান্ডে। তরপরেই আজ এই বিষয় নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি হাইকোর্টে এই ঘটনার একটি সঠিক এবং স্বচ্ছ তদন্তের আবেদন জানিয়েছেন।আগামী ৭ ই জুন শুনানি হবে এই কেসের।

Advertisement