Advertisement

Bikash Ranjan Bhattacharya: রাজ্যে বিভাজনের রাজনীতি করছে তৃণমূল ও BJP, দাবি বিকাশরঞ্জনের

তৃণমূল ও বিজেপিকে তীব্র আক্রমণ করলেন বিশিষ্ট আইনজীবী এবং রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। ১৯৭০ সালে নৃশংসভাবে খুন হওয়া একনিষ্ঠ কর্মী মৃত্যুঞ্জয় সেনকে স্মরণ করে, মঙ্গলবার যাদবপুরে একটি জনসভার আয়োজন করে সিপিআই(এম)। সেইখানেই উপস্থিত হন তিনি। আমাদের প্রশ্নের উত্তরে বিকাশরঞ্জন ভট্টাচার্য bangla.aajtak.in জানান, ‘আমরা বারবার বলছি যে একটা বিভাজনের পরিকল্পনা নিয়ে তৃণমূল এবং বিজেপি উভয়ই কাজ করছে। মানুষের মধ্যে ঐক্য আনার পরিবর্তে, পরিকল্পনা করে বিভাজন তৈরি করছে। সেই বিভাজনের রাজনীতির মূল উৎস হচ্ছে, ধর্ম এবং রাজনীতির মিশেল। এটা আরএসএস-এর একটি পরিকল্পনা। সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করছে তৃণমূল এবং বিজেপি। তার বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতেই হবে। তাছাড়া আর অন্য কোনও উপায় নেই।‘

Advertisement
POST A COMMENT