Advertisement

Dilip Ghosh On Biplab Deb: বিপ্লব দেবের আচমকা ইস্তফা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, কী বললেন ?

“বিপ্লব দেব কেন পদত্যাগ করেছেন সেটা ওখানকার পার্টি বলতে পারবে, আমি জানিনা। পার্টি ওনাকে বলেছেন, উনি পার্টির নির্দেশ ফলো করেছেন।”, এদিন একটি সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা প্রসঙ্গে তিনি বলেন, “আসলে উনি এটা বলেননি, ওনার নাম করে চালিয়ে দেওয়া হচ্ছে। দমন-পীড়ন কারা শুরু করেছিল উনি ভুলে গেলেন ?” পাশাপাশি বউবাজারে ধস প্রসঙ্গে তিনি বলেন, “তৃণমূল রাজনৈতিক লাভের জন্য নকশা পরিবর্তন করেছে। তাই বারবার সমস্যা হচ্ছে ধস নামছে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক অদূরদর্শী কাজ করেছেন, এটাও তার মধ্যে একটা।”

Dilip Ghosh's Reaction Over Tripura CM Biplab Deb Resignation

Advertisement
POST A COMMENT