রামনবমীর শোভাযাত্রা ঘিরে ধুন্ধুমার কলকাতার নিউটাউনে। আজ অর্থাত্ বৃহস্পতিবার নিউটাউনে রামনবমীর শোভাযাত্রা বেরোয়। শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন রাজারহাট-নিউটাউনের বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া। অভিযোগ, হাইকোর্টের কড়া নির্দেশ সত্ত্বেও ওই মিছিলে তলোয়ার ব্যবহার করা হয়। এরপরেই পুলিশ মিছিল রুখে দেয়। তলোয়ার কেন ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলে। ভিডিও-তে দেখাও যাচ্ছে, একটি তলোয়ার। যদিও পীযুষের দাবি, তিনি এবং তাঁর নেতৃত্বে মিছিলে কোনও তলোয়ার ছিল না। পুলিশ একটি নির্দিষ্ট দলের হয়েকাজ করছে বলেও অভিযোগ করেন তিনি।