Advertisement

'গুন্ডাদমন আইনের ধারা প্রয়োগ', আরশোলাদের মিছিলে Journalist নিগ্রহে কী হুঁশিয়ার CM Suvendu Adhikari এর?

ককরোচ পার্টির জমায়েতে সাংবাদিক নিগ্রহের ঘটনার নিন্দায় তীব্র প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন,'কলকাতায় সাংবাদিক বন্ধুদের উপর যে ধরণের আক্রমণ হয়েছে তা চরম নিন্দনীয়। আমি নিজেও এসএসকেএম হাসপাতালে যাই। ককরোচ ব্যানারে মিছিলের ডাক দেওয়া হয়েছে, সঙ্গে বামপন্থী ও অতি বামপন্থীরা ছিল।' শুভেন্দু বিধানসভায় বলেন, সাংবাদিক নিগ্রহের ঘটনায় সাতটি মামলা রুজু করেছে রাজ্য সরকার। ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে। গুন্ডাদমন আইনের ধারা প্রয়োগ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, 'এদের তিন পুরুষ এটা মনে রাখবে। ডিম ছোড়া সংস্কৃতি না হলে, সাংবাদিকদের উপরে জুতো বা জলের বোতল ছোড়াও সংস্কৃতি নয়।' হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কাউকে রেয়াত করা হবে না’।

CM Suvendu Adhikari Reaction On Attack On Journalist at Dharmatala During CJP and Left Protest Rally

Advertisement
POST A COMMENT