Advertisement

'ইগো দেখিয়ে আটকে রাখিনি,' Chorbagan Stampede এ প্রাইভেট হাসপাতালে চিকিত্‍সায় মুখ খুললেন CM Suvendu

চোরবাগানের ঘটনার পর আহত ২৫ জনকে সরকারি হাসপাতাল থেকে প্রাইভেট হাসপাতালে স্থানান্তরিত করা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। সেই বিতর্কের জবাব দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ইগো দেখিয়ে কাউকে সরকারি হাসপাতালে আটকে রাখা হয়নি। প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করিয়ে সবাইকে বাড়িতে পাঠানো সম্ভব হয়েছে। ইশ্বরের কৃপায় মৃতের সংখ্যা ১৯ জনেই আটকে ছিল, ২০ হয়নি। তাঁর কথায়, 'এখানে ব্যর্থতার কিছু নেই। এখানে সরকারি হাসপাতালের পরিষেবার তুলনায় প্রাইভেট হাসপাতালের পরিষেবা ভালো। ইগো, অহংকার দেখিয়ে, হাম কিসি সে কম নেহি বলে সরকারি হাসপাতালে আটকে রাখিনি।'

CM Suvendu Adhikari Reaction on Referral of Chorbagan Stampede Incient Injured Persons to Private Hospital

Advertisement
POST A COMMENT