বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে তারাতলার ঘটনা নিয়ে ফুঁসে ওঠেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বিরোধী শিবিরে বসেছিলেন কলকাতা বন্দরের তৃণমূল (ঋতব্রতপন্থী) বিধায়ক ফিরহাদ হাকিম তথা প্রাক্তন মেয়রও। শুভেন্দু তাঁর সামনেই বলেন, 'বিল্ডিং প্ল্যান চলতি বছরের জানুয়ারি মাসে অনুমোদিত হয়েছিল। টাকা নিতে নিতে বৃহত্তর কলকাতাকে আপনারা মৃত্যুপুরীতে পরিণত করেছেন। এই রাজ্যের সর্বনাশ করেছেন।' তিনি আরও বলেন, 'আসগরকে খুঁজছি। যদি চাপা পড়ে থাকে তাহলে আলাদা কথা। আমি চাই জীবিত বেরোক।'
CM Suvendu Adhikari Targets EX Mayor Firhad Hakim and Asgar Hossain Over Taratala Godown Collapse Issue