তারাতলা বিপর্যয়ে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্যাপক দুর্নীতির অভিযোগে কালীচরণকে গ্রেফতার করা হয়েছে। এরপরেই বিধায়ক কুণাল ঘোষ দাবি করেন, কালীকে যখন তোলা হল, পেন ও দোয়াতকেও কেন গ্রেফতার নয়। মূলত ফিরহাদ হাকিমের গ্রেফতারি চাইছেন কুণাল ঘোষরা। বিধানসভায় এই বিষয়ে শুভেন্দুর কটাক্ষ, কলম যদি ফিরহাদ হাকিম হন, দোয়াত মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকেও গ্রেফতার করা উচিত। কিন্তু এই সরকার প্রমাণ ছাড়া কোনও পদক্ষেপ করবে না।
CM Suvendu Adhikari Reaction On KMC Building Plan Default Issue