Advertisement

শংসাপত্র দিতে পারবেন কলকাতার বিধায়করাও, ঘোষণা করলেন CM শুভেন্দু

এবার থেকে কলকাতা কর্পোরেশন এলাকার বিধায়করাও সার্টিফিকেট ইস্যু করতে পারবেন। জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, এতদিন পর্যন্ত শুধু কাউন্সিলররা একাজ করতেন, এখন থেকে বিধায়করাও পারবেন। তিনি আরও দাবি করেন, সোমবারের এই বৈঠকে আলাদা করে তৃণমূল কাউন্সিলরদের ডাকা হয়নি। তাঁরা স্বতঃস্ফূর্তভাবে এসেছিলেন। এর মধ্যে কোনও রাজনীতি নেই।

Advertisement
POST A COMMENT