Advertisement

'ডিলিমিটেশন দরকার,' কলকাতা পুরসভায় বাড়ছে ওয়ার্ড, বড় ইঙ্গিত Suvendu Adhikari-র

কলকাতা পুরসভা এলাকায় ডিলিমিটেশন করার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, ‘আমি যেহেতু ভবানীপুরে লড়েছি, সেখান দেখেছি ৭৭ নম্বর ওয়ার্ডের ৪৯টি বুথ আবার বহু ওয়ার্ডে ২০টির নীচে বুথসংখ্যা। আমরা সবাই একমত যে ডিলিমিটেশন হওয়া উচিত। এটা রাজ্য সরকার সুপারিশ করে এবং রাজ্য নির্বাচন কমিশন কাজটা করে। যাদের কাজ এটা তারা করবেন।’ এই মুহুর্তে কলকাতা পুরসভায় ১৪৪টি ওয়ার্ড রয়েছে। পুনর্বিন্যাসের ফলে সেই ওয়ার্ড সংখ্যা আরও বাড়তে চলেছে।

Advertisement
POST A COMMENT