Advertisement

Cyclone Remal Effects: ঝড়-বৃ্ষ্টিতে বাতিল ট্রেন, অফিস আওয়ারে নাকাল নিত্যযাত্রীরা

একে সপ্তাহের প্রথম দিন। তার উপর শিয়ালদা দক্ষিণের মতো গুরুত্বপূর্ণ রুট। সেখানে অফিস টাইমে ট্রেন বন্ধ থাকায় ভয়ানক সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। সকাল সাড়ে ৯টায় প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী শিয়ালদা দক্ষিণ শাখায় বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে। ট্রেন কম হওয়ায় রয়েছে বাড়তি ভিড়ের চাপও। তারই মধ্যে মাঝ রুটে ট্রেন দাঁড়িয়ে থাকায় চরম ভোগান্তিতে যাত্রীরা। একের পর এক লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে।

Advertisement
POST A COMMENT