Advertisement

ভিক্টোরিয়ার মাটির নিচে বড় সাফল্য, সুড়ঙ্গ খননের কাজ সম্পন্ন করল মেট্রোর ‘দিব্যা’

জোকা-এসপ্ল্যানেড মেট্রো রুট নির্মাণে বড় সাফল্য পেল Kolkata Metro। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ পাতাল পথে ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের কংক্রিটের দেওয়াল চিরে বেরিয়ে এল টানেল বোরিং মেশিন দিব্যা। এই সাফল্যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সম্পূর্ণ মেট্রো পরিষেবার পথ আরও প্রশস্ত হল। গত বছর অক্টোবর মাসে খিদিরপুর সেন্ট  থমাস স্কুলের সামনের জমি থেকে কাজ শুরু করেছিল কলকাতা মেট্রোর এই নির্মাণের অন্যতম দুই অস্ত্র 'দুর্গা' ও 'দিব্যা'। গত মাসে যুগ্ম টানেলের একটির দেওয়াল ফুঁড়ে ভিক্টোরিয়া স্টেশনের নিচের পাতাল পথে বেরিয়ে এসেছিল দুর্গা। আজ সেই একই পথে দ্বিতীয় টানেলের কাজ সম্পন্ন করল দিব্যা-ও।

Dibya Breakthrough At Victoria Metro Station

Advertisement
POST A COMMENT