রেড রোডে আয়োজন করা হচ্ছে যোগ দিবসের বিশেষ অনুষ্ঠানের। আর এই আয়োজন ঘিরেই প্রশ্ন তুলেছেন কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ। তাঁদের বক্তব্য, রেড রোডে নমাজে অনুমতি দেওয়া না হলে, যোগ দিবসের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হচ্ছে কেন? মঙ্গলবার কড়া ভাবে এই প্রশ্নেরই উত্তর দিলেন রাজ্যের পঞ্চায়েত ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন,"এর আগে ১০৭ বছর ধরে রেড রোডে নমাজ পড়া হত। তখন কোনও সংখ্য়ালঘু কি এই প্রশ্ন করেছিলেন, এত বড় মাঠ, এত মসজিদ পড়ে থাকতে রেড রোডে নমাজ কেন পড়া হচ্ছে?"
Minister Dilip Ghosh Reaction On Red Road International Yoga Day Celebration Issue