Advertisement

'কুণাল ঘোষের ডিম পাওয়া আছে,' দিলীপের নিশানায় মমতাদের একুশে সভা

একুশে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকে তীব্র কটাক্ষ করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। বললেন, 'শহিদ দিবসের অনুষ্ঠান তো আজ। কাল রাত থেকে কেন উনি ওখানে বসে আছেন? রাতদিন বসে থাকলেও কেউ আসবে না। কেউ সঙ্গেই তো নেই। আপনি শহিদদের পরিবারদের ধোঁকা দিয়েছেন, জনতকে ধোঁকা দিয়েছেন, তাই আজ আপনার পাশে কেউ নেই। আপনি এখন একা। এই দিনও আপনাকে দেখতে হত। শহিদদের সম্মান সবাই জানাতে পারেন। সেই কারণেই বিধানসভায় মুখ্যমন্ত্রীর অনুরোধে ১২টা থেকে ২টো পর্যন্ত ছুটি দিয়েছেন স্পিকার। যাঁরা শহিদ তর্পণ করতে চান, তাঁরা সম্মান জানাবেন। শহিদ দিবসের নামে দাদাগিরি, সারা কলকাতা বন্ধ করে ডিমভাত খাওয়ার উত্‍সব এবার বন্ধ হওয়া উচিত।'এরপরেই কুণাল ঘোষকে টার্গেট করে তিনি বলেন, উনি তো রোজই সভাস্থলে গিয়ে ফটো তুলছেন। এখনও ডিম খাননি উনি, ডিম ওঁর পাওনা আছে।

Advertisement
POST A COMMENT