কর্মাশিয়াল ও ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে ইলেকট্রিক বিল বকেয়া থাকলে লাইন কেটে দেওয়া হবে। বিদ্যুৎ দফতরকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। তিনি সাফ জানান, কাউকে রেয়াত করা হবে না। যদি বিল বকেয়া থাকে তাহলে সরাসরি লাইন কেটে দিতে হবে। বিজেপি নেতাদেরও রেয়াত করা হবে না। তাঁর কথায়, 'কাউকে রেয়াত করবেন না। কর্মাশিয়াল ও ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে বিল বাকি থাকলেই লাইন কেটে দিন। কোনও বিজেপি নেতা ফোন করে আটকাবে না। আটকালেও শুনবেন না। রাজনৈতিক হস্তক্ষেপ চলবে না এক্ষেত্রে।'