Advertisement

ভোরের হাওড়া ব্রিজে চলছে যোগাসন, VIDEO

আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে এ বার ঐতিহাসিক হাওড়া ব্রিজের ফুটপাথে অনুষ্ঠিত হল যোগাসন কর্মসূচি। ভোরবেলা বিশ্বের অন্যতম ব্যস্ত ও পরিচিত এই সেতুর ফুটপাথে একত্রিত হয়ে যোগাভ্যাস করলেন বহু মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উমেশ রাই, সমাজসেবী সঞ্জয় সিং-সহ বিশিষ্ট ব্যক্তিরা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হাওড়া ব্রিজের একাংশে শুরু হয় যোগাসন কর্মসূচি। অংশগ্রহণকারীরা প্রণয়ম, সূর্য নমস্কার এবং বিভিন্ন যোগব্যায়াম করেন। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত - যোগচর্চার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

Advertisement
POST A COMMENT