Advertisement

EM Bypass Trinamool Bhavan এ তালা দিল Ritabrata TMC, খুলতে গেলেন Kunal

ইএম বাইপাসের ধারে তৃণমূল ভবনের দখল ঘিরে ঋতব্রত তৃণমূল বনাম মমতা তৃণমূল। দিল্লি থেকে ফিরেই দলীয় কার্যালয়টি নিজেদের নিয়ন্ত্রণে নেয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমের নেতৃত্বাধীন গোষ্ঠী। সেখানে বৈঠক করেন তাঁরা। বৈঠক শেষে তৃণমূল ভবনের মূল দরজায় ঝুলিয়ে দেওয়া হয় তালা। অন্য শিবিরের নেতা মদন মিত্র এবং কুণাল ঘোষ পৌঁছন সেখানে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ঋতব্রতর ডেপুটি সন্দীপন সাহা বলেন,'এটা তৃণমূল কংগ্রেসের পার্টিঅফিস। আমাদের ন্যাশনাল কমিটিও তৈরি হয়েছে। চেয়ারপার্সন অরূপ রায়'।

Advertisement
POST A COMMENT