Advertisement

বারুইপুর কাণ্ডে এবার পথে মমতা, মিছিল ঘিরে কালীঘাটে তুমুল উত্তেজনা

বারুইপুরের নাবালিকা খুনের ঘটনায় এবার পথে নামলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নিজের বাড়ির সামনে থেকেই মোমবাতি হাতে মিছিল শুরু করেন তিনি। যদিও বাড়ির গলির সামনেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের নেতা কর্মীদের বাধা দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তবে ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় মিছিল। সোমবার বিকেলে কালীঘাট রোডের মূল রাস্তায় মোমবাতি হাতে এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন মমতা। ‘জাস্টিস ফর বারুইপুর’ স্লোগান তুলে আয়োজিত এই মিছিলে মমতার সঙ্গে পা মেলান দোলা সেন, ডেরেক ও'ব্রায়েন সহ কালীঘাট তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

Advertisement
POST A COMMENT