Advertisement

বারুইপুরে যেতে পারবেন মমতা? কালীঘাটের বাড়ি তো ঘিরে রেখেছে পুলিশ, দেখুন

রবিবার তিনি দাবি করেছিলেন, তাঁকে গৃহবন্দি বা হাউস অ্যারেস্ট করা হয়েছে। আজ অর্থাত্‍ সোমবারও সকাল থেকে দেখা যাচ্ছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির চত্বরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীতে ছয়লাপ। বারুইুপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতিতে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার উদ্যোগ নেন মমতা। কিন্তু তাঁর বক্তব্য, 'আমি ঘটনায় ভীষণ উদ্বিগ্ন। মানুষ সহ্য করতে করতে ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। আমি জীবনে কখনও দাঙ্গা হাঙ্গামা করিনি। আমি ভেবেছিলাম একাই গিয়ে পরিবারের সঙ্গে দেখা করব। কিন্তু আমার বাড়ির সামনে থেকে একেবারে সব রাস্তায় রুটমার্চ হচ্ছে। প্রায় ১ হাজার পুলিশ, সিআরপিএফ জমায়েত হয়েছে।'

TAGS:
    Advertisement
    POST A COMMENT