১ জুন থেকেই রাজ্যের সব মহিলারাই ফ্রিতে সরকারি বাসে চড়তে পারবেন। কিন্তু তারপর ধীরে ধীরে চালু করা হবে 'কার্ড' ব্যবস্থা। সেই কার্ড দেখালেই ফ্রিতে বাসে চড়া যাবে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কেন এই কার্ড তৈরির উদ্যোগ নিয়েছে সরকার, তারও একটা ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি জানান, ডোমকলে অনেক পুরুষই নাকি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন। সেটা তার সরকার হতে দেবে না। শুধু তাই নয়, কোনও পুরুষ যদি বোরখা পরে বাসে চেপে যাত্রা করেন, সেটা বাসের কন্ডাক্টার বা চালকের পক্ষে পরীক্ষা করা সম্ভব নয় বলে জানিয়ে দিলেন শুভেন্দু। আর সেই কারণেই কার্ড তৈরির পথে হাঁটতে চলেছে সরকার। এভাবেই 'কারচুপি' দূর করে সংস্কারের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। যদিও শুধু ফ্রি বাসের ক্ষেত্রেই নয়, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রেও 'স্ক্রুটিনি' করেই প্রকল্পের টাকা দেওয়া হবে বসে জানান হয়েছে।