Advertisement

Health Minister ও BJP MLA-র মধ্যে কেন বাকবিতণ্ডা? দমদম পার্কে যা ঘটল, দেখুন

বিজেপির সভা চলাকালীন  রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ও রাজারহাট-নিউটাউনের বিধায়ক পীযূষ কানোরিয়ার মধ্যে মতানৈক্য। মঙ্গলবার রাতে  দমদম পার্কে পদ্মশিবিরের একটি মিটিংয়ে এই কাণ্ড ঘটে। শারদ্বত মুখোপাধ্যায়ের সভায় আসেন পীযূষ কানোরিয়া। যদিও প্রথমে তিনি মঞ্চে উঠতে রাজি হননি। পরে অনেক অনুনয়-বিনয় করে, শেষে হাত ধরে তাঁকে মঞ্চে তোলেন স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু তাতেও ক্ষোভ চেপে রাখেননি পীযূষ। সরাসরি তিনি প্রশ্ন করেন, "দমদম পার্কে অনেক ঘটনা আছে। এত বছর যাদের ঢুকতে দিইনি আমরা, তাদের আবার রাজনৈতিক ভাবে ঢোকানো হচ্ছে কেন?"

Health Minister Sharadwat Mukherjee and MLA Piyush Kanoria Get Into Arguement Publicly

Advertisement
POST A COMMENT