বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়ির কাছে এসে হুমকি দিচ্ছে। অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। ওয়াই চ্য়ানেলের ধর্নামঞ্চ থেকে বলেন, 'আমার বাড়ির বাইরে দাঁড়িয়ে লুম্পেন পার্টির লোকজন হুমকি দিচ্ছে। বলছে আমি যেন হার্ট অ্য়াটাকে মরি। তবে আমি অত সহজে মরব না। আগে বিজেপিকে সরাব তারপর মরব।' মমতার আরও দাবি, জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যরা ক্ষমতা থেকে যাওয়ার পর তাঁদের বাড়ির সামনে এমন করা হত না। বিজেপি এসে এখন এই সংস্কৃতি চালু করেছে।