হকার উচ্ছেদের বিরোধিতায় গতকাল রাতে যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকা অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। উচ্ছেদ অভিযানের বিরোধিতা করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য। আজ মঙ্গলবার দুপুরে জামিন পেলেন তিনি। জানান, 'আইনের দ্বারস্থ হয়েছেন হকাররা। পথেও আন্দোলন চলবে।'