কলকাতা পুরসভায় এবার স্থায়ী অফিসে বসবেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ। রাস্তা, সেতু এবং জনবহুল জায়গার নামকরণ বা নাম পরিবর্তনের প্রস্তাব খতিয়ে দেখতে রাজ্য সরকারের তৈরি ১০ সদস্যের কমিটির চেয়ারম্যান তিনি। সেই দায়িত্ব পালনের জন্যই কলকাতা পুরসভায় তাঁর জন্য নির্দিষ্ট ঘরের ব্যবস্থা করা হয়েছে। সোমবার প্রথমবার সেই অফিসে বসে রাস্তার নাম পরিবর্তন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বক্তব্যও দিয়েছেন কার্তিক মহারাজ। জানিয়েছেন, সাধারণ মানুষও রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব এই অফিসে জমা দিতে পারবেন।
Kartick Maharaj Reaction On Kolkata Road Rename Issue