Advertisement

‘মমতামুক্ত বাংলা’র পর এবার এবার রাহুলমুক্ত দিল্লির ডাক Nitin Nabin এর, SIR এর মানে বোঝালেন CM Suvendu

রবিবার দিল্লির রামলীলা ময়দানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী জোটের সমাবেশের পরের দিন রাস্তায় নামে বিজেপি। সোমবার কলকাতার রাজপথে মহামিছিল করল গেরুয়া শিবির। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত আয়োজিত এই মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। জাতীয় পতাকা হাতে এই মিছিলে জনসমাগম হয়েছে চোখে পড়ার মতো। মিছিল শেষে বিরোধীদের নিশানা করেন শুভেন্দু ও নিতিন নবীন দুজনেই।

Nitin Nabin And CM Suvendu Adhikari Holds A Rally In Support Of SIR and CEC Gyanesh Kumar at Kolkata

Advertisement
POST A COMMENT