শুক্রবার সকাল থেকে টানা বৃষ্টির জেরে জলের তলায় শহরের একাধিক এলাকা। ইএম বাইপাস সংলগ্ন হলদিরাম মোড় আবারও জলের তলায়। ভোগান্তিতে সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, সামান্য ভারী বৃষ্টি হলেই হলদিরাম মোড় ভেসে যায়। নিকাশি ব্যবস্থার দুর্বলতার কারণেই এই সমস্যা।