Advertisement

নিউটাউনে পুড়ে যাওয়া ওই বস্তি বাংলাদেশি, রোহিঙ্গাদের 'ডেরা'?

ভয়াবহ অগ্নিকাণ্ড নিউটাউনে ইকোপার্ক সংলগ্ন একটি বস্তি। আগুনে পুড়ে খাঁক। ওই এলাকায় রয়েছে শতাধিক ঝুপড়ি। এসআইআর আবহে ওই বস্তিগুলিতে আগুন ঘিরে নানা বিতর্ক তৈরি হচ্ছে। বিজেপি নেতা অমিত মালব্য সরাসরি অভিযোগ করছেন, বাংলাদেশি ও রোহিঙ্গাদের ভোটার লিস্টে নাম তুলতে তৃণমূল পরিকল্পিত ভাবে ওই বস্তিতে আগুন লাগিয়েছে। বস্তুত, স্থানীয়রা দাবি করেন, নিউটাউনের ঘুনির ওই বস্তিটি বাংলাদেশি কলোনি বস্তি নামে পরিচিত। আবার একাংশের দাবি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ডেরা ওই বস্তি। একের পর এক ঝুপড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে চোখের নিমেষে। ঘুনি বস্তিতে এই অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। আগুনের মধ্যে থেকেই পরপর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। প্রায় কুড়িটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement
POST A COMMENT