Advertisement

'BJP খুন করেছে মুকুল রায়কে,' গুরুতর দাবি ফিরহাদের, দেখুন

মুকুল রায়ের মৃত্যুর জন্য বিজেপি-কে সরাসরি দায়ী করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর দাবি, মুকুল রায়কে বিজেপি মানসিক নির্যাতন চালিয়েছে দিনের পর দিন। ফিরহাদের কথায়, 'মুকুল রায় আমাদের দলের সম্পদ ছিলেন। আমরা যখন রাজনীতিতে এসেছিলাম, যুবক ছিলাম, কোনও রকম পরামর্শের প্রয়োজন হলেই মুকুল রায়ের কাছে যেতাম। ছোটো থেকেই আমাদের কাছে মুকুল রায় দাদা। বিজেপি ওঁকে জেলে পাঠানোর ভয় দেখিয়ে ক্রমাগত চাপ দিয়েছে। প্রেসার দিতে থাকে, বিজেপি যোগ দাও, না হলে জেলে যেতে হবে। তাঁর মন তৃণমূল কংগ্রেসে থাকলেও, জোর করে তাঁকে নিয়ে যাওয়া হয় বিজেপি-তে। বিজেপি-র মানসিক অত্যাচারে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। বিজেপি-ই খুন করেছে মুকুল রায়কে। বিজেপি একটা খুনি দল।'

Advertisement
POST A COMMENT