জোকা–এসপ্ল্যানেড মেট্রো নির্মাণকাজে আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল। টানেল বোরিং মেশিন দুর্গা বেরিয়ে এল। সেই মুহূর্ত হল ক্যামেরাবন্দি। দীর্ঘদিন ধরে এই প্রকল্পের কাজ ধাপে ধাপে এগিয়ে চলেছে। খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত ভূগর্ভস্থ সুড়ঙ্গ নির্মাণের কাজ ছিল অত্যন্ত জটিল। ২০২৫ সালের ১০ জুলাই খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত অংশে টানেল নির্মাণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল। সেই কাজেই সাফল্য এল।