Advertisement

Taratala-য় স্তূপের নীচে কত দেহ? গোডাউনের লোহার ছাদ ভেঙে পড়ার সেই VIDEO

তারাতলা ব্রেস ব্রিজের কাছে নির্মীয়মাণ গোডাউনের লোহার ছাদ ভেঙে বিপর্যয়। ভিতরে আটকে বহু শ্রমিক। অনেকে গুরুতর আহত। বুধবার দুপুরে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়েরা জানাচ্ছে, ভিতরে ৫০ জনের মতো শ্রমিক আটকে থাকতে পারে। ভিতর থেকে মহিলাদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে বলেও জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী, উদ্ধারকারী দল। চলছে উদ্ধারকাজ। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। নামানো হল সেনাবাহিনী।

Taratala Under Construction Factory Collapse Updates

Advertisement
POST A COMMENT