তারাতলার ব্রেস ব্রিজের কাছে ট্রান্সপোর্ট ডিপো রোডে মর্মান্তিক দুর্ঘটনা। বুধবার দুপুর ১২টা নাগাদ একটি নির্মাণাধীন গোডাউনের ছাদ আচমকা ভেঙে পড়ে। ধ্বংসস্তূপে বেশ কয়েকজন শ্রমিকের চাপা পড়ে থাকার আশঙ্কা। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা এবং দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ।
Taratala Under Construction Factory Iron Shed Collapse Incident Updates