Advertisement

মমতার বাড়ি থেকে বেরোতেই ডিম 'খেলেন' কুণাল

এবার বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল ডিম। সোমবার বিকেলে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ি থেকে বৈঠক সেরে বেরোচ্ছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। সেই ডিম লাগে কুণালের মাথায়। তিনি সেখানেই দাঁড়িয়ে যান। তাঁকে বলতে শোনা যায়, 'এরকম কোরো না। এরকম কোরো না।' যে যুবক ডিম ছোড়েন তিনি বলেন, 'এরা অনেক অত্যাচার করেছে। তাই ডিম ছুড়েছি।'

Advertisement
POST A COMMENT