উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকের পরই তাঁর স্ত্রী তথা চৌরঙ্গির বিধায়ক নয়না বন্দ্য়োপাধ্যায়কে একহাত নিয়েছিলেন কুণাল ঘোষ। তাঁকে ভ্রাম্যমাণ বিউটি পার্লার বলেও কটাক্ষ করেছিলেন। তারপর সোমবার জানা যায়, ওই বিধায়ক মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের শিবিরেই থাকবেন। তারপরই সুর বদল কুণালের। তিনি বললেন, 'নয়না তো আমার বউদি। আমাদের দুজনের খুব ভালো সম্পর্ক। আমরা তো একসঙ্গে শপথ নিয়েছিলাম।' তবে কুণাল এও জানান,'দাদা তো চলে গিয়েছেন। তিনি তো আমাদের দলেই ছিলেন। যদিও তিনি পাল্টি মাস্টার। এখন বউদি কী করেন সেটাই দেখার। আমি তো চাইব বউদি আমাদের দলেই থাকুন।'