Advertisement

Lake Town এ গাড়ির উপর পড়ল গাছ, আহত চালক, Video

লেকটাউনের বি ব্লকে দুটি চার চাকা গাড়ির উপরে পড়ল গাছ। ঘটনাটি শুক্রবার সকালের। জানা গিয়েছে, লেকটাউন বি ব্লক এলাকা দিয়ে শুক্রবার সকালে একটি প্রাইভেট গাড়ি যাচ্ছিল। আচমকাই সেই গাড়িটির উপর বড় একটি গাছ সম্পূর্ণ ভেঙে পড়ে। আর তাতেই আহত হন গাড়ির চালক। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি একই সময় ওই জায়গায় একটি ট্যাক্সিও দাঁড়িয়েছিল। সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে । খবর পেয়ে দমকল, স্থানীয় পুরকর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। গাছটিকে সরানো হয়েছে। পুরসভা সূত্রের খবর, গাছটি আগে কিছুটা হেলে গিয়েছিল। লাগাতার বৃষ্টিতে মাটি নরম হয়ে পুরনো ওই গাছটি দুটি গাড়ির উপরে গিয়ে পড়ে।

Large Tree Collapsed in Lake Town Area of Kolkata, Two Car Damaged

Advertisement
POST A COMMENT