Advertisement

Gyanesh Kumar এর ইস্তফার দাবিতে CEO Office এর সামনে বিক্ষোভ বাম-কংগ্রেসের, Video

কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের উদ্দেশে মিছিল করল বামপন্থী মহিলা সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক উইমেনস অ্যাসোসিয়েশন (AIDWA)। জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে শুক্রবার এই মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এবং AIDWA-র সম্পাদক মোনালিশা সিনহা। মিছিল সিইও দফতরের দিকে এগোতেই পথে ব্যারিকেড দিয়ে তা আটকে দেয় পুলিশ। এরপর রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্য এবং সমর্থকেরা। বাম মহিলা সংগঠনের মতোই শুক্রবার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সিইও দফতরের উদ্দেশে মিছিল করল কংগ্রেস। জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর দাবি তোলেন বিক্ষোভকারীরা। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানান।

AIDWA And Congress Protest Demanding Resignation Of CEC Gyanesh Kumar at Kolkata

Advertisement
POST A COMMENT