Advertisement

দুলতে থাকা মেসির মূর্তি নিয়ে যাওয়া হল ট্রাকে চাপিয়ে, দেখুন

বিপজ্জনক মেসির মূর্তি সরিয়ে ফেলল রাজ্য সরকার। লেকটাউনে এই মূর্তি বসানো হলেও, সম্প্রতি মূর্তিটি হাওয়ায় দুলছে বলে খবর ছড়িয়ে পড়লে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেটিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সোমবার সকাল থেকে মূর্তি অপসারণের প্রস্তুতি শুরু হয়। ঘটনাস্থলে আনা হয় একাধিক ক্রেন ও সিঁড়ি। মূর্তির এক পাশে বাঁশের খাঁচাও তৈরি করা হচ্ছে, যাতে অপসারণের কাজ নিরাপদে সম্পন্ন করা যায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মূর্তিটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে। অপসারণের সময় যাতে মূর্তির কোনও ক্ষতি না হয়, সে বিষয়েও বিশেষ নজর রাখা হচ্ছে। বড় ট্রাকে করে ৭০ ফুটের এই মূর্তি সরিয়ে নিয়ে যাওয়া হয়। গোটা রাস্তায় প্রচুর মানুষ এই স্ট্যাচুর ছবি তুলতে থাকেন।

Advertisement
POST A COMMENT