Advertisement

২১ জুলাইয়ের ফাইল ওপেন হতেই শুভেন্দুর প্রশংসা Madan Mitra-র, বললেন, 'চির কৃতজ্ঞ'

২১ জুলাইয়ের ফাইল খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই বিধাসভায় উঠে দাঁড়িয়ে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন তৃণমূল (ঋতব্রতপন্থী) বিধায়ক মদন মিত্র। শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে কামারহাটির বিধায়ক বলেন, 'আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এই বিধানসভা চির কৃতজ্ঞ থাকবে। কারণ আপনি একটা কবরস্থ ডেড বডিকে মাটির তলা থেকে খুঁড়ে নিয়ে এসে আবার বের করেছেন। যার গন্ধে গোটা পশ্চিমবঙ্গ ভরে হয়ে যাবে। কেন চ্যাটার্জি কমিশনের রিপোর্ট বেরোয়নি, এর জবাব শুধু আপনি নয়, পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষ জানতে চায়। আপনি হোয়াইট পেপার বের করুন।'

Advertisement
POST A COMMENT