দক্ষিণ দমদম প্রাইভেট রোডের জনপ্রিয় বড় মা-র জগদ্ধাত্রী পুজো। দশমীর সন্ধেয় এই পুজোয় উপস্থিত হন কামারহাটির বিধায়ক মদন মিত্র। ইউথ কর্নার ক্লাবে আয়োজিত সিঁদুর খেলায় অংশগ্রহণ করেন তিনি। ক্লাবের মহিলা সদস্য ও মহিলা শিল্পীদের আমন্ত্রণে এদিন তিনি আসেন। উপস্থিত ছিলেন পৌর পিতা অমিত পোদ্দারও। কে বলে সিঁদুর শুধু মহিলারাই খেলেন? সিঁদুর খেললেন 'কালারফুল বয়' মদন মিত্রও।
Madan Mitra TMC leader Colourful boy takes part in the Jagadhatri puja Sindur khela of Buri ma in Dakshin Dumdum