যুবভারতী স্টেডিয়ামের বাইরে থাকা বিতর্কিত মূর্তিটি ভাঙা হল। শনিবার সকালে স্টেডিয়ামের প্রধান প্রবেশদ্বারের সামনে থাকা মূর্তিটি ভেঙে ফেলা হয়েছে। এই মূর্তির নকশা তৈরি করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক বছর ধরে এই ভাস্কর্যটি ঘিরে ক্রীড়ামহল ও রাজনৈতিক বৃত্তে বিতর্ক তৈরি হয়েছিল।