রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি দেখিয়ে পাল্টা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন,'এটা প্রধানমন্ত্রীর জন্য। রাষ্ট্রপতিকে আপনি সম্মান দেন? রাষ্ট্রপতি দাঁড়িয়ে, আপনি বসে আছেন। আমরা সম্মান দিই। আপনারা দেন না'।