'এরপর আমি জেলায় জেলায় বের হব। কত ক্ষমতা আছে দেখতে চাই। আপনারা তো বালিশের কোলে লুকিয়ে থাকেন ইঁদুরের মত লড়াই করেন। আর আমরা সুন্দরবনের বাঘের বাচ্চার মত লড়াই করি, এটাই আপনাদের সঙ্গে আমাদের তফাৎ।' একুশে জুলাই এর মঞ্চ থেকে জেলা সফরের কর্মসূচি ঘোষণা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম ও মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ব্লককে কটাক্ষ করে তিনি বলেন, নকল বেড়াল তপস্বী হয়ে, কারও পাশ বালিশ না হয়ে, বিজেপিতে যান। যত যাবেন আমি তত খুশি হব।'
Mamata Banerjee Speech at TMC 21 July Shahid Diwas Programme