বারুইপুর কাণ্ডে আগের তৃণমূল সরকারকেই কাঠগড়ায় তুললেন BJP বিধায়ক রত্না দেবনাথ। সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা করেন। পাশাপাশি কড়া ভাষায় আক্রমণ শানালেন ঘাসফুল শিবিরের বিরুদ্ধে। তাঁর দাবি, রাজ্যে বিগত সরকারের আমলে যে ব্যাপক দুর্নীতি ও আইনশৃঙ্খলার অবনতি হয়েছিল, বর্তমানের এই সব অপরাধ তারই ফল।